- Home
- Page
Terms and Conditions
১. সাধারণ শর্তাবলী
Kidzmela যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য এবং প্রাপ্যতা যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
২. পণ্য ও ব্যাটারি পলিসি
খেলনা বা অন্য কোনো পণ্যের সাথে কোনো প্রকার ব্যাটারি ফ্রি দেওয়া হয় না। পণ্যের কার্যকারিতার জন্য ব্যাটারির প্রয়োজন হলে, তা গ্রাহককে আলাদাভাবে কিনে নিতে হবে।
৩. প্রোডাক্ট হ্যান্ডলিং ও চেকিং পলিসি (বাধ্যতামূলক)
লাইভ চেকিং নিয়ম: পার্সেলটি পাওয়ার সাথে সাথে অবশ্যই ডেলিভারি রাইডারের সামনেই প্রোডাক্ট খুলে চেক করে নিতে হবে।
পরবর্তী অভিযোগ গ্রহণযোগ্য নয়: ডেলিভারি রাইডারের সামনে চেক না করে, রাইডার চলে যাওয়ার কিছুক্ষণ পর যদি বলেন যে—প্রোডাক্টে সমস্যা, ভাঙা, বা অন্য কোনো হেনতেন অজুহাত দেখান, তবে তা আমরা কখনো গ্রহণ করব না।
রিটার্ন বা এক্সচেঞ্জ: রাইডার চলে যাওয়ার পর কোনো প্রকার কমপ্লেইন বা অভিযোগের ভিত্তিতে আমরা প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ দেব না। যা চেক করার, তা রাইডারের সামনেই করে নিতে হবে।
ক্ষতিপূরণ পলিসি: পণ্যটি আপনার হাতে পৌঁছানোর পর বা হস্তান্তরের সময় আপনার হাত থেকে পড়ে যদি কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হয়, তবে তা বিক্রীত বলে গণ্য হবে।
৪. ডেলিভারি ও ডেলিভারি চার্জ পলিসি (বাধ্যতামূলক)
ডেলিভারি সময়সীমা: কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভরতার কারণে, পণ্য ডেলিভারির জন্য আপনাকে যে সম্ভাব্য সময় দেওয়া হবে, পরিস্থিতিভেদে ডেলিভারি হতে তার থেকে ১ দিন আগে অথবা ১ দিন পরে পণ্য পৌঁছাতে পারে।
ডেলিভারি চার্জের নিয়ম: ১ কেজি পর্যন্ত ওজনের প্রোডাক্টের জন্য আমাদের ডেলিভারি চার্জ ১২০ টাকা।
পণ্য রিসিভ ও চার্জের বাধ্যবাধকতা: পণ্য নির্ধারিত সময়ের ১ দিন আগে বা পরে পৌঁছালেও গ্রাহককে অবশ্যই সেটি রিসিভ করতে হবে। কোনো কারণে গ্রাহক যদি পণ্যটি রিসিভ না করেন (তিনি আমাদের সমর্থন করুন বা না করুন), তবে তাকে অবশ্যই ডেলিভারি চার্জের ১২০ টাকা প্রদান করতে হবে। এটি প্রত্যেক গ্রাহকের জন্য বাধ্যতামূলক।
বিশেষ নোট: আমরা কোনো প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রিতে দিই না এবং আমাদের কোনো ডেলিভারি কখনো এমনি এমনি ফ্রি আসে না। তাই পার্সেল রিসিভ না করলে কুরিয়ারের এই খরচ গ্রাহককেই বহন করতে হবে।